• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

আরইউজের(RUJ) সভাপতি আব্দুল আউয়াল, সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক (২০২২-২০২৪) নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা: আব্দুল আউয়াল সভাপতি এবং দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আরইউজের বিদায়ী ও নবনির্বাচিত নির্বাহী পরিষদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে নির্বাচনী তফসিল অনুযায়ী গত বুধবার (১৯ অক্টোবর-২০২২) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে এবং প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করে। আরইউজের সাত সদস্য বিশিষ্ট এই পরিষদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো চিফ মঈন উদ্দিন, যুগ্ম-সম্পাদক দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ওমর ফারুক এবং নির্বাহী সদস্য দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব।

বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। কমিটির অন্য দুই সদস্য হলেন প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো: রজব আলী।

এদিকে আজকের সভায় বিদায়ী নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত নির্বাহী পরিষদের নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন আরইউজের বিদায়ী সভাপতি সরদার আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আরইউজের বিদায়ী সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আরইউজের নির্বাচন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী ও আরইউজের বিদায়ী সহসভাপতি আব্দুস সবুর। অনুষ্ঠানে উভয় পরিষদের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।