• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের ভোট গ্রহণ শুরু

Reporter Name / ১৬৯ Time View
Update : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের ভোট গ্রহণ শুরু

রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্ধারিত সময় সকাল ৯ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। টানা দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোট মেশিন-ইভিএমে ভোট নেওয়া হবে।

জেলা রিটানিং অফিসারের দপ্তর থেকে সরাসরি মনিটরিংয়ের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে।

সকাল থেকেই দেখা গেছে রাজশাহী জেলার ৯ টি উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন গ্রহণের সাথে জড়িত সকল কর্মকতা, আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ঠ সকলেই এই ভোট গ্রহনে তাদের দায়িত্ব পালন করছে।

ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে। জেলার পুর্ঠিয়া উপজেলার ভোটকেন্দ্র নারী-পুরষ ভোটররা সকাল সকাল উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

ভোট কেন্দ্রে ও বাইরে নির্বাচনের উৎসব মুখর আমেজ লক্ষ করা গেছে। আপন আপন প্রার্থীদের সমর্থকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রচারণা চালাতে দেখা গেছে। গণমাধ্যম কর্মীদেরও তাদের দায়িত্ব পালন করতে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে কোথাও কোথাও নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট ভোট গ্রহণ শুরু হয়েছে।

এই বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি আমার অফিস থেকে সকল কেন্দ্রের ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ হচ্ছে। সুষ্ঠ ভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে দেরীতে ভোট গ্রহণ শুরুর বিষয়ে তিনি বলেন, দেরীতে ভোট গ্রহণ শুরু হয়নি। ইভিএম মেশিন চালু করতে ডিভাইসে ১০-১৫ মিনিট সময় লেগেছে। আশা করা যায় ভোট গ্রহণ সুন্দর ভাবেই শেষ হবে।

জানা গেছে, রাজশাহীর নয়টি ভোট কেন্দ্রের ১৮টি বুথে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হবে।

যেকোনো সহিংসতা এড়াতে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। মনিটরিং করতে কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সাথে ৪টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯টি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। সেইসাথে ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ নিজ উপজেলায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন।

একজন চেয়ারম্যান, তিনটি সংরক্ষিত নারী সদস্য ও নয়টি সাধারণ সদস্য পদের বিপরিতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও দলীয় মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, বীর মুক্তিযোদ্ধ আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৬ জন ও নারী ভোটার ২৭৯ জন।

রাজশাহীর নয়টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশী ভোটার বাগমারায় ২৩৭ জন। এছাড়াও গোদাগাড়ীতে ভোটার সংখ্যা ১৪৬ জন, তানোরে ১২০ জন, পবা উপজেলায় ও সিটি করপোরেশনে ১৭৪ জন, মোহনপুরে ৯৪ জন, দুর্গাপুরে ১০৬ জন, পুঠিয়ায় ৯৪ জন, চারঘাটে ৯৪ জন ও বাঘা উপজেলায় ১২০ জন ভোটার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।