• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বর্তমান সরকারের পতন ঘটিয়ে শাওন হত্যার জবাব দিতে হবে: ফখরুল

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

বর্তমান সরকারের পতন ঘটিয়ে শাওন হত্যার জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শাওনের আত্মত্যাগের আমরা প্রতিদান দেব। আমরা শপথ নেব শাওন যে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছে তা আদায় করার জন্য সবাই ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের সব মানুষ এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তবেই হবে শাওনের প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদুল ইসলাম শাওনের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপাড়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। তাদের একজন ছিলেন যুবদলের নেতা শহীদুল ইসলাম শাওন।

সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে শাওনের কফিন নয়াপল্টনে নিয়ে আসা হয়। দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় দলীয় পতাকা দিয়ে ঢাকা তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে জানাজায় অংশ নেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, রুহুল কবির রিজভী, ড. আসাদুজ্জামান রিপন, হাবিব-উন-নবী খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, মাসুদ আহমেদ তালুকদার, আজিজুল বারী হেলাল, ডা. রফিকুল ইসলাম, মীর সরফত আলী সপু, মীর আলী নেওয়াজ, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, ওলামা দলের কাজী মো. সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। জানাজায় ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।

জানাজা শেষে শহীদুল ইসলাম শাওনের লাশ তার নিজ এলাকা মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হয়। শাওনের কফিন নয়াপল্টনের সড়কে নেতাকর্মীরা মিছিল করে এগিয়ে দেন। পরে সন্ধ্যা ৭টার দিকে যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে অংশ নেন নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।