• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

নতুন প্রেম নিয়ে যা বললেন শ্রাবন্তী

Reporter Name / ১৮৬ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

টালিউড নায়িকা শ্রাবন্তীর বয়স যেন কমছে! দিন যত যাচ্ছে গ্লামার তত বাড়ছে। সম্প্রতি তার বেশ কিছু বোল্ড ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে।

এসব ছবিতে তার সৌন্দর্য দেখে বোঝার উপায় নেই যে, তার ১৯ বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে। টালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দুদশক পার করে ফেলার পরেও শ্রাবন্তীর ওপর থেকে যেন কিছুতেই চোখ সরানো যায় না। বহু ভক্ত-অনুরাগী তার নিপুন অভিনয় ও সৌন্দর্যে বিমোহিত।

সিনে জগতের বাইরেও শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই থাকে চর্চায়। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আপাতত শ্রাবন্তীর বিচ্ছেদ মামলা কোর্টে বিচারাধীন।

তবে ঘর ভাঙতে না ভাঙতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা— এমন গুঞ্জন মুখে মুখে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীকে বেশ কিছু পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে দেখা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিরূপের সঙ্গে প্রেমের কথা মানতে না চাইলেও তাকে বিশেষ বন্ধু বলেই দাবি করেন শ্রাবন্তী। এমনকি নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হলো- কাজ শেষে খুবই অলসতা করে। জিম করতে বলি তাও করে না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাকটিভ শ্রাবন্তী। একের পর এক গ্ল্যামারাস ফটোশ্যুট পোস্ট করে চলেছেন নায়িকা। শুক্রবার শ্রাবন্তীর ইনস্টাগ্রামের পাতায় চোখ আটকে গেল। লাল রঙা বিকিনি ব্লাউজ আর ট্রান্সপারেন্ট ওড়নায় ধরা দিলেন নায়িকা। এর পর ডিপনেক কালো রঙা ব্লাউজ আর ঝলমলে কালো শিফন শাড়িতে ঝলসে উঠলেন এই টালি কুইন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।