• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

রাজশাহীতে বিডিঅ্যাপস হ্যাকাথন এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বিডিঅ্যাপস আয়োজিত মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা ‘বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২’-এর আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। প্রথম আঞ্চলিক হ্যাকাথনটি গত শুক্রবার(১২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী এবং রংপুর বিভাগের বাছাইকৃত দলগুলো অংশ নিয়েছে। হ্যাকাথনের রাজশাহী ও রংপুর পর্বে আয়োজন সহযোগী হিসেবে কাজ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। হ্যাকাথনের এই পর্বে সর্বমোট ৬০টি টিম অংশগ্রহণ করে।

এরমধ্যে, জাতীয় পর্বে রাজশাহী ও রংপুরের প্রতিনিধিত্ব করার জন্য সেরা ৫ টি দলকে নির্বাচন করা হয়। দলগুলোর নাম হাকো, সেলাই আপা, স্পিন ২.০, সানশাইন, এডু এক্সপ্লোরার, অ্যারাইভাল এবং টিম আরএসএস।

হ্যাকাথনটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা স্বপ্নীল রহমান, স্টার্টাপ রাজশাহীর প্রেসিডেন্ট তাসলিম বিনতে শওকত, ফ্লিট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা খায়রুল আলম, রবি আজিয়াটা লিমিটের জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন, ম্যানেজার রেজওয়ান আরেফিন, বিজনেস-এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল, হ্যাকাথনটির প্রধান সমন্বয়ক মাহের আসেফ প্রমুখ।

জাতীয় এই হ্যাকাথনের চুড়ান্ত পর্বের সেরা দশ দল পাবে সর্বমোট পাঁচ লক্ষ টাকা পুরস্কার যারমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে দুই লক্ষ টাকা। উল্লেখ্য,বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিডিঅ্যাপস এসডিজি অন্তর্ভুক্তিতে সেরা উদ্ভাবনের বিভাগে একটি সম্মানজনক পদক পেয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ৩০,০০০ ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০,০০০ এর বেশী অ্যাপ্লিকেশন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।