• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল বাংলাদেশি নির্মাতার চলচ্চিত্র ‘দেহ স্টেশন’

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

বাংলাদেশি নির্মাতা আহমেদ তাহসিন শামসের চলচ্চিত্র ‘দেহ স্টেশন’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে গত জুলাইয়ে। আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ায় চলচ্চিত্রটি উন্মুক্ত হয়েছে বাংলাদেশের দর্শকদের জন্যও। সমাজে নানাভাবে সমালোচনার বিষয়ে তৈরি চলচ্চিত্রটিতে মূলত একজন যৌনকর্মীর জীবন সংগ্রামের মাঝেও ‘সুন্দর ভবিষ্যতের যাত্রা’ ফুটে উঠেছে।

‘দেহ স্টেশন’ প্রসঙ্গে জানা গেছে,  ‘নীরিক্ষাধর্মী চলচ্চিত্রটির গল্প, চরিত্রায়ণ ও অভিনয়শিল্পীদের সংলাপে চরিত্রের অস্তিত্ব তুলে ধরা হয়েছে কিছুটা উত্তরাধুনিকরূপে। যৌনকর্মীদের জীবনের বিষণ্ণতা ফুটিয়ে তুলতেই সিনেমার রঙ রাখা হয়েছে সাদা কালো। দেশীয় বাস্তবতায় প্রেক্ষাগৃহে প্রদর্শনের কথা ভাবা হয়নি বলেই এটি মুক্তি পেয়েছে আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মটিতে।

নির্মাতার আশা বিশ্ব চলচ্চিত্রের দর্শকদের পাশাপাশি দেশের দর্শকরাও চলচ্চিত্রটি উপভোগ করবেন।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও চলচ্চিত্রটির গান ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ইউটিউবে। চলচ্চিত্রটিতে ব্যবহৃত গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, তানজির তুহিন ছাড়াও শামায়লা বেহরোজ রহমান, নশিন শর্মিলী। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মৌমিতা মিত্র। আরও রয়েছেন বাংলাদেশের শাহাদাত হোসাইন, প্রয়াত এস এম মোহসিন, হোসাইন মোহাম্মদ বেলাল, আহমেদ রানা, মোহাম্মদ ইকবাল হোসাইন, ফারহানা ইভা, সৈকত সিদ্দিকী প্রমুখ।  সিনেমায় অভিনেতা শাহাদাত হোসাইনের চরিত্রটি একটু পরাবাস্তব। কেননা চরিত্রটির অতীত, উপস্থিতি এবং সবই অন্যান্য চরিত্রের কাছে অপরিচিত। তাই দর্শকদের কাছে কিছুটা অদ্ভুত ঠেকবে এই ‘অপরিচিত’ চরিত্রটিকে।

অন্যদিক থেকে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র মৌ যৌনবৃত্তি থেকে অনেক দূরে সরে যেতে যৌনপল্লী থেকে পালিয়ে যে গ্রামে এসে আশ্রয় নেয়। সেখানে চরিত্রটিকে কিছুটা ‘আগন্তুক’ বলে মনে হবে। দর্শক দ্বিধাগ্রস্ত হবেন সে কি সমাজ সংস্কারক নাকি মৌ’র সন্তান মনসার পিতা। মৌ যেন সাহসের সঙ্গে চলতে পারে, সাধারণ জীবনের অধিকার ফিরে পেতে পারে, এমনটাই সব সময় চেষ্টা থাকবে তার।

অভিনেত্রী মৌমিতার চরিত্রটি এমন একটি চরিত্র যেখানে সে কখনো স্নেহময়ী মা, যৌনকর্মী এবং বড় বোন। প্রতিটি চরিত্রই এত স্বতন্ত্র ছিল যে, এটিতে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলাই চ্যালেঞ্জিং ছিল।

নির্মাতা আহমেদ তাহসিন শামস বাংলাদেশের নটরডেম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নটরডেমে শিক্ষকতা করছেন। ২০১১ সালে তার নির্মিত টেলিফিল্ম ‘শূন্যের আবৃত্তি’ মুক্তি পেয়েছিল দেশে। চলচ্চিত্র ‘দেহ স্টেশন’ তার দ্বিতীয় নির্মাণ। এছাড়া একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তার পরবর্তী চলচ্চিত্র ‘আরশিনগর’-এর নির্মাণ ইতোমধ্যেই শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।