• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

উপস্থাপিকাকে বিয়ে করলেন এসআই টুটুল

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এসআই টুটুল বিয়ে করেছেন। পাত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পরিচিত মুখ উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া। গত ৪ জুলাই স্বাধীনতা দিবসে তাদের বিয়ে হয়।

দীর্ঘ দুই বছর ধরে গ্রীনকার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এসআই টুটুল। তবে গানের কাজে বছরের বেশির ভাগ সময় তিনি বাংলাদেশেই থাকেন। আর যুক্তরাষ্ট্রের নাগরিক শারমিনা সোনিয়া দীর্ঘদিন ধরে নিউইয়র্কে থাকছেন। তিনি কমিউনিটিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি বিখ্যাত একটি ঘড়ি কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও তিনি কিছুদিন বাংলাদেশের এটিএন মিউজিক ও এশিয়ান টিভিতে উপস্থাপনার কাজ করেছেন।

জানা যায়, এ বছর মার্চে নিউইয়র্কে প্রবাসী তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে রিয়েলটি শো আরটিভির ‘বাংলার গায়েন’ অনুষ্ঠান করতে গিয়ে শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এসআই টুটুলের। ওই অনুষ্ঠানে টুটুল ছিলেন বিচারক আর সোনিয়া উপস্থাপনা করেন। তিন মাসের জানাশোনার পর টুটুল সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেন।

এরপর গত ৪ জুলাই স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়ভাবে মুসলিম রীতি অনুযায়ী টুটুল ও সোনিয়ার বিয়ে সম্পন্ন হয়। এসআই টুটুল বলেন, আরটিভির বাংলার গানের আগে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে, হাই-হ্যালোর বেশি কিছু হয়নি। টুটুল বলেন, কিছুদিন ধরে আমি একাকিত্বে ভুগছিলাম। সংগীত আমার সাধনা, তা করতে গিয়ে অনেক সময় নিজেকে, পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না। আমার কঠিন সময়ে আমি একজন সঙ্গী খুঁজছিলাম। সেই সময় সোনিয়ার মতো মেধাবী, মায়াবতী একজনকে পেয়ে গেলাম।

শারমিনা সিরাজ সোনিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমি একা। মনের মতো একজন জীবন সঙ্গীর খোঁজ আমিও করছিলাম। আমার পরিবার, বন্ধু-বান্ধবরাও চাইছিল বিয়ে করি। এমন সময় টুটুল আমাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি আমাকে এত সুন্দরভাবে প্রপোজ করেছেন যে আমি না করার মতো কোনো কারণ খুঁজে পাইনি। সোনিয়া বলেন, এসআই টুটুল বড় মাপের একজন গায়ক, তাঁর চেয়েও বড় কথা, তিনি একজন ভালো মানুষ। আমি তার মতো একজনকে স্বামী হিসেবে পেয়ে সত্যিই খুব সৌভাগ্যবতী।

টুটুল ও সোনিয়া জানান, খুব শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা সবাইকে জানাবেন। তারা দাম্পত্য জীবনের সুখ কামনায় সবার দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জনপ্রিয় অভিনয় শিল্পী তানিয়া আহমেদের সাথে এসআই টুটুলের সম্পর্ক ভালো যাচ্ছিল না। ২০১৭ সাল থেকে তারা একরকম আলাদা থাকতে শুরু করেন। সবশেষ গত বছর তানিয়ার সাথে ডিভোর্স হয় টুটুলের। তাদের দুটি ছেলে রয়েছে। এর আগে তানিয়ার আগের পক্ষের আরও একটি ছেলে রয়েছে। অপরদিকে, সোনিয়ার প্রথম বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। ওই সংসারে তার একটি ছেলে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।