
হজের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পর আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১০ বাংলাদেশি মারা গেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে। মৃত চারজন হলেন তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।
গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।