• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিন তারিখ ঘোষণা

Reporter Name / ১৩৬ Time View
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয়ভাবে পরিত্যক্ত হওয়া ব্রাজিল-আজেন্টিনার ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর স্টেডিয়াম নিও কুইমিকা অ্যারেনাতে অনুষ্ঠিত হবে।

এর আগে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২২ সেপ্টেম্বরের মধ্যে বাতিল হওয়া ম্যাচটি আয়োজনের নির্দেশনা দিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বুধবারের মধ্যে ভেন্যু চূড়ান্ত করতে বলে। নির্দেশনা পেয়ে খুব বেশি দেরিও করেননি সেলেসাওরা। মঙ্গলবার (২১ জুন) তারা ম্যাচের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করে ফেলেন।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বরে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ৫ মিনিট না যেতেই ম্যাচ বন্ধ। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনার চার ফুটবলার করোনা প্রটোকল ভেঙে মাঠে নেমেছেন। ম্যাচ অবশেষে মাঠে গড়াচ্ছে। যেহেতু সেই ম্যাচটি ব্রাজিলের মাঠে ছিল, তাই ব্রাজিলকেই বুধবারের মধ্যে ভেন্যু চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দিয়েছিল ফিফা। অবশ্য ব্রাজিলের কোচ তিতে বাতিল হওয়া ম্যাচটি ইউরোপের কোনো একটি দেশে আয়োজনের পক্ষে ছিলেন।

তবে গত এপ্রিলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা। অপমানিত হওয়া ম্যাচটি পুনরায় না খেলতে তারা ক্রীড়া আদালতে আবেদনও করেছিল। কিন্তু ফিফা সে সময় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নির্দেশ দেয়, সেপ্টেম্বরে ম্যাচটি খেলতেই হবে।
ম্যাচ মাঠে গড়ালেও জরিমানার হাত থেকে রেহাই পাচ্ছে না দুই দলই। যেখানে শাস্তির খড়গ বেশি পড়েছে ব্রাজিলের। করোনা প্রটোকল নিশ্চিত না করতে পারায় সাড়ে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হচ্ছে তাদের। আর নিয়ম ভাঙার দায়ে আর্জেন্টিনার জরিমানা আড়াই লাখ সুইস ফ্রাঁ। ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই দেশই। এটি কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দেখতে কোনো সমীকরণ প্রয়োজন হয় না। নিঃসন্দেহে ধ্রুপদী এ ম্যাচ থাকবে আলোচনার কেন্দ্রে।

সূত্র: মুন্ডো আলবিসেলেস্তে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।