• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

লিবীয়ার হজযাত্রীদের পুরো খরচ বহন করবে সরকার

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

লিবীয়ার হজযাত্রীদের পুরো খরচ বহন করবে সরকার

এ জন্য দেশটির সরকার ২০ কোটি দিনার বা ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ৮০০ মার্কিন ডলার বরাদ্দ রেখেছে। খবর আরব নিউজের।
২০১৯ সালে বিশ্বের ২৫ লাখ মুসলিম হজ পালনের সুযোগ পেলেও পরবর্তী দুই বছর করোনার বিধিনিষেধের কারণে কেবল সৌদির কিছু মুসল্লি হজ পালন করতে পেরেছেন।  এর মধ্যে ২০২০ সালে মাত্র এক হাজার মুসল্লি এবং ২০২১ সালে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় সৌদিতে অবস্থানকারী বিদেশিসহ ৬০ হাজার মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন।
তবে এ বছর করোনার টিকা নেওয়া আছে এমন মুসল্লিরা যে কোনো দেশ থেকেই সৌদি আরবে এসে হজ পালনের সুযোগ পাচ্ছেন। এ বছরের এপ্রিল থেকে সৌদি আরবে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। করোনার প্রকোপ কমে যাওয়া এ বছর সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। আগামী ৭ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ বছর বিশ্বের সব দেশেই বেড়েছে পবিত্র হজের ব্যয়। আরব দেশগুলোও এ বাড়তি খরচের বাইরে নয়।
জ্বালানির মূল্যবৃদ্ধি পাওয়ায় এবং সৌদি আরব হজযাত্রীদের কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করায় এ বছর হজের খরচ বেড়েছে। অন্য বছরগুলোর তুলনায় এ বছর আরব দেশগুলোর মধ্যে হজে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে কাতারের নাগরিকদের। এ বছর তাদের জনপ্রতি হজে খরচ ধরা হয়েছে ১০ হাজার ৯৭১ ডলার। এর পরই আছে আমিরাত (১০৮২১ ডলার) এবং তিউনিসিয়া (৯৮৮৪ ডলার)।
অন্যদিকে আরব দেশগুলোর মধ্যে এ বছর সবচেয়ে কম খরচে হজ পালনের সুযোগ পাচ্ছেন ওমানের নাগরিকরা। তাদের খরচ পড়ছে এক হাজার ৭৯৭ ডলার।  এর পরই আছে জর্ডান (২৯৬১ ডলার) ও সৌদি আরব (৩১৯৮)।

এ বছর আরব অন্য দেশগুলোর খরব যথাক্রমে, লেবানন (৯০০০ ডলার), কুয়েত (৭৫৭৮ ডলার), বাহরাইন (৭৫৫৯ ডলার), মিস (৬৯১০ ডলার), ফিলিস্তিন (৬২৩৪ ডলার), আলজেরিয়া (৫৮৫৩ ডলার), সুদান (৫৪৪৭), ইরাক (৩৮২৫), সিরিয়া (৩৭০০) ও ইয়েমেন (৩৪১৬ ডলার)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।