• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই থাকবে ইতিহাস ঐতিহ্য-সাধারণ জ্ঞান : ডা. দীপু মনি

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সব বিভাগের শিক্ষার্থীদের ইতিহাস ঐতিহ্য ও সাধারণ জ্ঞান পড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এতে শিক্ষার্থীদের সফট স্কিলের ওপর দক্ষতা তৈরি করা হবে। সেভাবেই উচ্চশিক্ষার কারিকুলাম তৈরি করা হচ্ছে।

বুধবার (১৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবা উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র, অতীশ দীপঙ্করের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত আলি শিকদার।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে বের হয়ে চাকরি যোগাতে হাবুডুবু খেতে হচ্ছে। তাদের সফট স্কিল না থাকায় এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে। সে কারণে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ঐতিহ্য ও সাধারণ জ্ঞান পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিলের ওপর দক্ষ করে গড়ে তোলা হবে।

দীপু মনি বলেন, শিক্ষার্থীদের সফট স্কিল তৈরিতে ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইন্ডাস্ট্রিজের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের স্কিল তৈরি করা হবে। যেন তারা পাস করে নিজের কর্মস্থল নিশ্চিত করতে পারে। বঙ্গবন্ধু অবতৈনিক, সার্বজনীন ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। সেটিকে গুরুত্ব দিয়ে আমাদের সব শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের কর্মদক্ষ করে গড়ে তোলা হবে। মুখস্ত বিদ্যায় ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু কোথাও কাজে লাগে না। শিক্ষার্থীদের ওপর পরীক্ষা ভিত্তি ও বাড়তি চাপ তৈরি করা হয়েছে। সেখান থেকে আমরা সরে আসছি। তিনি বলেন, আমাদের গণিত, জ্যামিতি, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান বিষয়ে আর মুখস্ত করার প্রয়োজন হবে না। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এখন তা হাতে কলমে শেখার সুযোগ পাবেন। আনন্দের সঙ্গে তারা শেখার সুযোগ পাবেন। নিজেরাই আবার সেটি আলোচনার মাধ্যমে ভুল সংশোধন করে নেবে। তবে আগে যা পড়ানো হতো সেটি ভুল ছিল না উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে আগে যা ছিল তার সঙ্গে আরও কিছু যুক্ত করা হচ্ছে। ভাষা, দক্ষতা ও রাষ্ট্রের আদর্শ নিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠবে সমাবর্তন অনুষ্ঠানে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়া হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।