• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

Reporter Name / ১৬৭ Time View
Update : বুধবার, ১৫ জুন, ২০২২

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

এসএসসিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩২টি পত্রের এবং এইচএসসিতে ৭৩টি পত্রের সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৪ জুন) বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

জানা গেছে, এসএসসিতে বাংলা প্রথমপত্র, বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথমপত্র, ইংরেজি দ্বিতীয়পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে।

আর এইচএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র, আইসিটি, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয়পত্র, জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয়পত্র, ইতিহাস প্রথম ও দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম ও দ্বিতীয়পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয়পত্র, অর্থনীতি প্রথম ও দ্বিতীয়পত্র, যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয়পত্র, সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, সমাজকর্ম প্রথম ও দ্বিতীয়পত্র, ভূগোল প্রথম ও দ্বিতীয়পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম এবং দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম ও দ্বিতীয়পত্র, উৎপাদন ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয়পত্র, ইসলাম শিক্ষা প্রথম ও দ্বিতীয়পত্র, শিশুর বিকাশ প্রথম ও দ্বিতীয়পত্র, খাদ্য ও পুষ্টি প্রথম ও দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম ও দ্বিতীয়পত্র, কৃষিশিক্ষা প্রথম ও দ্বিতীয়পত্র, মনোবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, পরিসংখ্যান প্রথম ও দ্বিতীয়পত্র, মৃত্তিকাবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, গার্হস্থ্যবিজ্ঞান প্রথম ও দ্বিতীয়পত্র, চারু ও কারুকলা প্রথম এবং দ্বিতীয়পত্র, শিল্পকলা এবং বস্ত্র-পরিচ্ছদ প্রথম ও দ্বিতীয়পত্র, আরবি প্রথম ও দ্বিতীয়পত্র, সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র, পালি প্রথম ও দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথম ও দ্বিতীয়পত্র, উচ্চাঙ্গসংগীত প্রথম ও দ্বিতীয়পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১২ জুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ১১ এপ্রিল সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।