• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজশাহীতে “লাইফ এ্যান্ড এম্প্লয়েবিলিটির” কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৭২ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২

ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ  রাজশাহী বিভাগে ইনলাইটেন ইউরসেলফ’ প্রোজেক্টের আওতায় প্যাশনেট ওয়ার্ল্ড এর সহযোগিতায় ‘লাইফ এ্যান্ড এমপ্লয়েবিলিটি’ শীর্ষক এক মাসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২৭শে মে হতে ১০ই জুন পর্যন্ত রাজশাহী কলেজ পদার্থ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে রাজশাহী নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে ৭০ জন শিক্ষার্থী। মাসব্যাপী চলা এই কর্মশালায় পাঁচটি বিষয়ে বিশদ ভাবে ধারণা দেওয়া হয়। বিষয়গুলো হলো: কমিউনিকেশন স্কিল, লিডারশীপ স্কিল, টিম ওয়ার্ক, ডিসিশন মেকিং এবং ক্রিটিকাল থিংকিং।

এছাড়াও কর্মশালায় ক্যারিয়ার সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন প্যাশনেট ওয়ার্ল্ড এর সিইও এবং প্রতিষ্ঠাতা জনাব, জাহিদ হাসান। কর্মশালার প্রথম দিনের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক সহ ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ-রাজশাহী বিভাগের দুইজন উপদেষ্টা – জনাব বারিক মৃধা ও জনাব পারভেজ রানা। এবং শেষ দিনের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো.আবুল কালাম আজাদ (ফাউন্ডার ও সিইও লিভিং সায়েন্স একাডেমি, হেড অব ই-কমার্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রি), মো.ফয়সাল (ফাউন্ডার ও সিইও ফাইকো লিমিটেড), আবু সুফিয়ান তাজ (ফাউন্ডার অব ফিটলাইফ জিমনেসিয়াম), মো. জাহিদ হাসান (স্পীকার, ট্রেইনার, লাইফএন্ড বিজনেস কনসাল্টেন্ট, ফাউন্ডার অব প্যাসনেট ওয়ার্ড), আব্দুল বারিক মৃধা (সহকারী অধ্যাপক রাজশাহী কলেজ, রাজশাহী), মো. পারভেজ রানা (লেকচারার, পরিসংখ্যান বিভাগ ৩৬তম বিসিএস, জেনারেল এডুকেশন রাজশাহী কলেজ, রাজশাহী), এবং কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অধ্যাপক মো. আব্দুল খালেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ ক্লাব অব – রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ রাব্বিল আলামিন সহ সকল সদস্যগণ। পরিশেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট,পুরোনো কমিটি মেম্বারদের মাঝে রিকমেন্ডেশন লেটার এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেয়ার মধ্যে দিয়ে কর্মশালাটির সমাপনী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।