• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) নগরীর মাস্টার শেফ রেস্তোরাঁয় এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয় ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনী তালুকদার , বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক ও  কোষাধ্যক্ষ ড.ফয়জার রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিজম বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনী তালুকদার বলেন , মানুষ আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব । আল্লাহর সৃষ্টি সব প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষের মেধা আছে । মানুষের জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত মেধা। কারোর ক্ষতির জন্য নয়,সব সময় এই মেধাকে মানুষের উপকারের জন্য কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,সফল হতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। সৎ নিয়ত এবং চেষ্টা থাকলে আল্লাহ সকলের দোয়া কবুল করবেন।আর এসব কথা অনুধাবন করলে সবাই সুপ্রতিষ্ঠিত হবে এবং সফলতা তোমাদের জীবনের সঙ্গী হবে।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক বলেন, জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ বিষয়। সাংবাদিকতা এমন একটি বিষয় যেখানে সব বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব। এই বিষয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা সকল ক্ষেত্রেই নিজের ক্যারিয়ার তৈরী করতে পারেন। সাংবাদিকতা বিভাগ এবং বিভাগের শিক্ষার্থীদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

সমাপনী বক্তব্যে জার্নালিজম বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, আমাদের বিভাগ সংখ্যাগত দিক থেকে ছোট হলেও যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা কম সময়েই ভালো প্রতিষ্ঠানে চাকুরি পেয়েছেন। এছাড়াও যারা এখনো কাজ করছে না তারা শীঘ্রই কাজ পেয়ে যাবেন৷ আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আশাবাদী যে,তারা যেভাবে পড়াশোনার পাশাপাশি হাতে কলমে কাজ শিখছে এক সময় সকলেই দেশের সনামধন্য প্রতিষ্ঠানে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও খ্যাতি সবখানে ছড়িয়ে দিবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন – বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড.ফয়জার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-বিভাগীয় শিক্ষক ছালমা জান্নাত ঊর্মি,রমজান আলী,উজ্জ্বল হোসেন,অধরা মাধুরী পরমা, বিভাগের শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।