• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

বিয়ের নামে রাবি ছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ

Reporter Name / ১৭৪ Time View
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

বিয়ের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সান্ধ্যকালীন এমবিএ কোর্সে অধ্যয়নরত ছাত্রীর (২৩) সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে আসিফ ইকবাল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ১২টায় নগরীর সিটি গার্ডেন নামের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্ত আসিফ পাবনার সাথিয়া উপজেলার চককোনাবাড়িয়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঢাকার বাড্ডা লিংক রোড এলাকার শিফা গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইনচার্জ ম্যানেজার হিসেবে দায়িত্বরত। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ২০১৮ সালে ছোটবেলার বন্ধুর মাধ্যমে পরিচয় হয় আসিফের সঙ্গে। পাবনায় একই উপজেলায় বাড়ি হওয়ায় বাড়ে ঘনিষ্ঠতা। পরবর্তীতে পরিবারের অমতেই ২০১৯ সালের ২ মার্চে বিয়ে হয় ঢাকার নারায়ণগঞ্জে। প্রথম অবস্থায় আসিফ ঢাকায় যে চাকরি করে খুব সামান্য অর্থ উপার্জন করতো। এ কারণে সে আমাকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে বাধ্য করে। বিয়ের পর তার ব্যক্তিগত খরচ থেকে শুরু করে আমার পড়াশোনার খরচ চালাতে হতো আমাকে।

তিনি আরও বলেন, কিন্তু সে মাদক ও জুয়ায় আসক্ত। যার কারণে বিয়ের পর দফায় দফায় ৮ লাখ টাকা আমার কাছে থেকে যৌতুক নেয় সে। তার জুয়া ও মাদকাসক্তির কারণে আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। তার দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় শুরু হয় নির্যাতন। ভুক্তভোগীর শিক্ষার্থীর ভাষ্য, সে (আসিফ) শুধু আমাকে বিয়ের নামে বছরের পর বছর প্রতারণা করেছে এবং ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাসা বাড়ি ও রিসোর্টে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেছে। রেজিস্ট্রি করে বিয়ে করেও সে এখন বৈধ বিয়েকে অবৈধ ও ভুয়া বলে দাবি করছে। তার এমন প্রতারণা ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে নারী নির্যাতন মামলা করলে সে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে। এরপর আমাদের বেশ কিছু অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। আমার নম্বর ফেসবুকে দিয়ে অশালীন মিথ্যে কথা প্রচার করছে। এতে আর্থ-সামাজিকভাবে আমি ভীষণ হেয় প্রতিপন্ন হচ্ছি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে অভিযুক্ত আসিফ ইকবাল বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। আপনার সঙ্গে পরে কথা বলবো।’ এ বিষয়ে মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলী তুহিন  বলেন, যেহেতু ওই শিক্ষার্থী বোয়ালিয়া থানাধীন টিকাপাড়ার বাসিন্দা। তাই আমি তাকে বোয়ালিয়ায় গিয়ে মামলা পরামর্শ দিয়েছিলাম। বোয়ালিয়ার ওসিকে মামলা নেওয়ার জন্যও বলেছিলাম। পরের ঘটনা আমার আর জানা নেই।বিষয়টি জানার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে আরএমপির নগর মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ সম্পর্কিত বিষয় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট দেখে থাকে। সাইবার ক্রাইম ইউনিটে তিনি একটি আবেদন করে সে সম্পর্কিত বিষয়ে তথ্য প্রমাণ দিলে তারা যাচাই-বাছাই করে তদন্ত করবে। বিষয়টি আমলে নেওয়ার মতো হলে অবশ্যই পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।