• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
বায়োগ্যাসে মিলবে জ্বালানি ও জৈব সার, বাড়বে আয়: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেলেন ১১১ শিক্ষার্থী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

দুই শতাধিক সঙ্গী নিয়ে ঢাকায় এ আর রহমান

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। সেখানে পারফর্ম করবেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। আজ তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।

জানা গেছে, সংগীতশিল্পী এ আর রহমান উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন থাকবেন সেখানেই। কনসার্টের জন্য তার সঙ্গে দুইশতাধিক সঙ্গী নিয়ে এসেছেন। আজ মিরপুরে রিহার্সেল করবেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। কাল মঞ্চে উঠবেন।

বিসিবি আয়োজিত কনসার্টটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। একইসঙ্গে ১৪-১৫ হাজার দর্শক মাঠে বসে উপভোগ করতে পারবেন কনসার্টটি। দর্শকদের প্রবেশের জন্য আজ (সোমবার) সকাল ১০টা থেকে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথে বিক্রি করা হচ্ছে এই টিকিট। বিক্রি করা হবে আগামীকালও। প্রতিদিন সকাল ১০টা থেকে টিকিট বিক্রি হবে বিকাল ৫টা পর্যন্ত। তবে কতগুলো টিকিট বিক্রি করা হবে, সে ব্যাপারে কোনো ধারণা দেয়নি বিসিবি। সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে প্লাটিনাম। স্টেজের সামনে, মাঠে বসেই যারা কনসার্ট উপভোগ করতে পারবেন, তারা হচ্ছেন প্লাটিনাম। এই ক্যাটাগরির টিকিট কিনতে খরচ করতে হবে ১০ হাজার টাকা। মাঠে বসে গান শোনার জন্য আরও একটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। গোল্ড। এই ক্যাটাগরির টিকিট বিক্রি হবে ৫ হাজার টাকা করে। আর ক্লাব হাউজ তথা গ্যালারিতে বসে যারা গান উপভোগ করবেন, তাদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা করে। এই কনসার্ট ২০২০ সালে আয়োজন করার কথা ছিল। কিন্তু কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবার সেই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।