• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

ছুরিকাঘাতে আহত রাবি শিক্ষার্থী , শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

গভীর রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে এ অবস্থান নেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও মুচরে দাও’, ‘আমার ভাই রক্ত ঝরে, প্রশাসন জবাব চাই?, ‘WE WANT JUSTICE’, বলে স্লোগান দেয়।

কর্মসূচিতে আহত শিক্ষার্থীর বন্ধু ইব্রাহীম বলেন, হিমেল ভাইয়ের রক্তের দাগ না শুকাইতেই আমার বন্ধুকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে রক্তাক্ত অবস্থায় আমার বন্ধু ভর্তি আছে। এভাবে আর কত রক্ত আমাদের দিতে হবে। আমাদেরকে দেশের প্রথম শ্রেণির নাগরিক মনে করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপদ আইন করা সময়ের দাবি।

এছাড়া আহত শিক্ষার্থীর সুচিকিৎসা ও যাবতীয় খরচ পরিবহনসহ দ্রুত সময়ের মধ্যে অপরাধের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে সেখানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদ নকীবসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আন্দোলন একপর্যায়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার উপস্থিত হয়ে শিক্ষার্থী আশ্বস্ত করে বলেন, গতকাল বিনোদপুর একালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে যে অনাকাঙ্ক্ষিত আক্রমণ হয়েছে, তা খুবই দুঃখজনক। আমরা গতকাল রাতে খবর পাওয়ার পর থেকেই তার সুচিকিৎসার জন্য যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছি। আহত এই শিক্ষার্থীর যাবতীয় ব্যয়ভার বিশ্ববিদ্যালয়ের। আমরা আমাদের সর্বোচ্চ কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়া তার সুচিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছি। অপরাধীদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে ছাত্রাবাসের মালিককে পুলিশ কাস্টডিতে নেয়া হয়েছে। অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা আটক হবে বলে আশ্বস্ত করলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এরআগে, গতকাল (৯ মার্চ) রাতে নগরীর বিনোদপুর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাফফাত নাঈম নাফি নামে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আহত হয়। পরে আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশংকাজনক হওয়ায় আহত শিক্ষার্থীকে বর্তমান উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।