• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ২৩ মার্চ

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০। চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় এ বছর নানা শাখায় ২৯ জনকে এ পুরস্কার প্রদান করা হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২৩ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’।  সংবাদ মাধ্যমকে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) সাইফুল ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, আপাতত প্রাথমিক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কনফার্মেশন দিলে আগামী ২৩ মার্চ পুরস্কার প্রদানের তারিখ হিসেবে চূড়ান্ত করব। এছাড়া প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নাকি সরাসরি আয়োজনে উপস্থিত থাকবেন, তাও এখনও চূড়ান্ত হয়নি। এবার আজীবন সম্মাননা প্রদান করা হবে দুইজনকে। তারা হলেন, আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘গোর’ ও  ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছে গাজী রাকায়েত। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সওদাগর। শ্রেষ্ঠ শিশু শিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান। শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে কনা ও কোনাল। শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল। শ্রেষ্ঠ সুরকার ইমরান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান।

এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিতরা হলেন-

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: আড়ং
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র): ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র): অপর্ণা ঘোষ (গণ্ডি)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: শাহাদৎ হোসেন বাধন (আড়ং)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: প্রয়াত মো. সহিদুর রহমান (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ কাহিনিকার: গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: গাজী রাকায়েত (গোর)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
শ্রেষ্ঠ সম্পাদক: শরিফুল ইসলাম (গোর)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: উত্তম কুমার গুহ (গোর)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যৌথভাবে: পংকজ পালিত, মাহবুব উল্লাহ (গোর)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: কাজী সেলিম আহম্মেদ (গোর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: এনামতারা বেগম (গোর)
শ্রেষ্ঠ মেক আপম্যান: মোহাম্মদ আলী বাবুল (গোর)


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।