• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ইবিতে বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে জন্মদিন পালন

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

বন্ধুর জন্মদিন। তাকে চমকপ্রদ উপহার দিতে কিংবা খুশি করতে কতই না আয়োজন করে কাছের বন্ধুরা। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যে জন্মদিন পালনের ঘটনা ঘটেছে, তাতে অবাক না হয়ে উপায় নেই।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বন্ধুকে বেঁধে রেখে জন্মদিন উদযাপন করেছে তার সহপাঠী ও বন্ধুরা। এসময় কেউ তাকে ডিম মারছে, কেউবা আটা মাখাচ্ছে, আবার কাউকে চড়-থাপ্পড় দিতেও দেখা যায়। তবে এদের কেউই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। ক্যাম্পাস সংলগ্ন দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত তারা। স্থানীয় হওয়ায় ক্যাম্পাসে অবাধে যাতায়াতের পাশাপাশি সহসাই এ ধরনের কর্মকাণ্ড করছে তারা।

জানতে চাইলে জন্মদিন পালনকারী শিহাব ও মামুন জানায়, বন্ধুর জন্মদিন পালনে এ ধরনের উদযাপন এখন ট্রেন্ড। আমরাও মজা করতেই এমন করছিলাম।

তবে তাদের বন্ধু রিমন জানায়, এ ধরনের উদযাপন করবে বন্ধুরা আমি ভাবিনি। আমি প্রথমে মজা পেলেও পরবর্তীকালে বিরক্ত হয়েছি। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগতদের এমন কর্মকাণ্ডে বিরক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সিয়াম নামে এক শিক্ষার্থী জানান, প্রায়ই বহিরাগতরা ক্যাম্পাসে ছাত্রীদের উত্যক্ত করার পাশাপাশি ছাত্রদের সঙ্গেও নানা বিষয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছে। প্রশাসনের পদক্ষেপ জোরালো না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উদ্ভট এই জন্মদিন পালনের বিষয়টি দেখে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। বিষয়টি জানতে পেরে সিকিউরিটি অফিসার প্রক্টরিয়াল বডিকে জানালে বহিরাগতদের আটক করেন তারা। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে ইবির সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের উদযাপন অবশ্যই কাম্য নয়। জন্মদিন মানুষের জীবনে একটি সুন্দরতম দিন। নতুন প্রজন্ম এই দিনটিকে এমন কুৎসিত উদযাপনের জন্য বেছে নেওয়াটা সত্যি দুঃখজনক। আমরা তাদের বুঝিয়েছি। তারা ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।