• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

জায়েদ খানকে বয়কট ঘোষণা, হলেও চলবে না তার সিনেমা

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন থেকেই এ নিয়ে কানাঘুষা শোনা যাচ্ছিলো। নিষিদ্ধ ঘোষণা করা হবে নায়ক জায়েদ খানকে। অবশেষ আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা দিলো চলচ্চিত্রের ১৮ সংগঠনের সম্মিলিত চলচ্চিত্র পরিবার।

সেখানে বলা হয়েছে, শিল্পী সমিতির নির্বাচনের দিন চলচ্চিত্রের বাকি সংগঠনগুলোর সদস্যদের ঢুকতে দেয়া হয়নি। সেদিন অনেক নামী পরিচালক-প্রযোজক ও অন্যান্য কলাকুশলীরা গেটের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যান। বিষয়টিকে চলচ্চিত্র ও এখানকার মানুষদের জন্য অপমান ও লজ্জাজনক বলে দাবি চলচ্চিত্র পরিবারের।

তদন্ত ও নানা পর্যালোচনা করে চলচ্চিত্র পরিবার নিশ্চিত হয়েছে জায়েদ খানের জন্যই মূলত সবার প্রবেশ নির্বাচনের দিন নিষিদ্ধ করা হয়৷ তাই সম্মিলিতভাবে জরুরি বৈঠকে আজ শনিবার জায়েদ খানকে চলচ্চিত্রের সার্বিক কাজে বয়কট চলচ্চিত্র পরিবার।

পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা বলেন, ‘আমরা আগে শিল্পী সমিতিসহ ১৮ সংগঠন ছিলাম চলচ্চিত্র পরিবারে৷ আজ শনিবার থেকে চলচ্চিত্র প্রদর্শক সমিতিও যুক্ত হয়েছে ৷ আজকের মিটিংয়ে শিল্পী সমিতির প্রতিনিধি ছিলেন না। তাদের ছাড়া ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কটের ব্যাপারে একমত হয়েছে। তার সঙ্গে ১৮ সংগঠনের কেউ কাজ করবো না আমরা। সেইসঙ্গে তার কোনো সিনেমা হল মালিকরা প্রদর্শনীও করবে না।

‘আমরা লিখিতভাবে এই সিদ্ধান্তের বিষয়টি শিল্পী সমিতির বর্তমান কমিটিকে জানাবো। জায়েদ খান ছাড়া যদি তারা আসতে পারে তবে তাদের সঙ্গে কার্যক্রম চলবে চলচ্চিত্র পরিবারের। অন্যথায় না’- যোগ করেন অপূর্ব রানা। প্রসঙ্গত, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। ২০১৭ সালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আহবায়ক করে এ পরিবার নতুন করে যাত্রা করে। মূলত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও বিদেশি ছবি আমদানিতে অনিয়মের প্রতিবাদে এই পরিবারের জন্ম। এরপর চলচ্চিত্রের নানা সংকটে এই পরিবারকে ভূমিকা রাখতে দেখা গেছে। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিটি, মেকাপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজারদের সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে এই পরিবার। বর্তমানে এই সমিতির মুখপাত্র চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর। আজ শনিবার, ৫ মার্চ থেকে এই পরিবারে যোগ দিলো হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদশর্ক সমিতি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।