• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করবে ইউজিসি

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

স্নাতক (সম্মান) শ্রেণিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরুর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই মধ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ পর্যন্ত কালো তালিকায় ১৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। তালিকায় যুক্ত হতে পারে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম।

ইউজিসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে গণবিজ্ঞপ্তি আকারে কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, চিহ্নিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কয়েকটির বিরুদ্ধে অবৈধ ক্যাম্পাস চালানোর অভিযোগ রয়েছে। এছাড়া অননুমোদিত প্রোগ্রাম চালানো, শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশপ্রাপ্ত, সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। কয়েকটির বিরুদ্ধে মালিকানা পরিবর্তনের অভিযোগও রয়েছে। কিন্তু উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে সেগুলো পরিচালিত হচ্ছে।

অনুমোদনহীন ক্যাম্পাস পরিচালনা
তালিকায় থাকা কয়েকটি বিশ্ববিদ্যালয় অনুমোদন ছাড়াই ক্যাম্পাস পরিচালনা করছে বলে উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- সাউথইস্ট, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়।

অনুমোদনহীন কোর্স পরিচালনা
গণবিশ্ববিদ্যালয়ে অনুমোদন ছাড়া বিবিএ এনভায়রনমেন্ট সায়েন্স, এমবিবিএস, বিডিএস এবং ফিজিওথেরাপি কোর্স অবৈধভাবে পরিচালিত হচ্ছে। হাইকোর্টের ছয় মাসের স্থগিতাদেশ নিয়ে তারা এসব কোর্স পরিচালনা করছে। নর্থ সাউথে বিবিএ-এর একটি প্রোগ্রামের অনুমোদন থাকলেও একাধিক বিবিএ কোর্স খোলা হয়েছে।

কালো তালিকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পাবনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের নামও রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে ইউজিসির অনুমোদন ছাড়া নিজেরাই একাধিক কোর্স খুলে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

ট্রাস্টি বোর্ড সদস্যদের দ্বন্দ্ব
ব্রিটানিয়া ইন্টারন্যাশনাল, সিলেট ইন্টারন্যাশনাল, কুইন্স ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি নামও রয়েছে এ তালিকায়। আইন অনুযায়ী দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লার কার্যক্রম স্থগিত করা হলেও ইউজিসি থেকে তা শুরুর অনুমতি চাওয়া হয়। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো তাদের অনুমোদন দেওয়া হয়নি। এর বাইরে সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ইউজিসি কর্মকর্তারা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে একজন শিক্ষার্থীর অনেক টাকা খরচ হয়। শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে প্রতারিত না হয়, সেজন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। তাতে ভর্তির আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য যাচাইয়ের নির্দেশনা থাকে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে কিছু বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়। এটা অনেকটাই নিয়মিত কার্যক্রমের অংশ। কিন্তু সতর্কতা দেওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে বা সনদ নিলে তা কাজে লাগে না।

জানতে চাইলে ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ওমর ফারুক  বলেন, ‘কালো তালিকাভুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে যাতে সর্তক থাকে, সে কারণে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও তাদের অবস্থা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইউজিসির গণতালিকা প্রকাশের পরও কেউ যদি সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তবে তার দায়ভার আমাদের থাকবে না। বর্তমানে ওয়েবসাইটে যেগুলোর নাম রয়েছে, তার বাইরে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদেরও তালিকাভুক্ত করার কাজ চলছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।