• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

সশরীরে ক্লাসে ফেরার দাবি চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

সশরীরে ক্লাসে ফেরার দাবি জানিয়েছে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দুই ডোজ টিকা নেওয়ার পরও চীনে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে এখনো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চীনে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন। অত্যন্ত দুঃখের বিষয়, করোনাভাইরাস সংকটে ২০২০ সালে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তাদের চীনে ফেরত নেওয়া হয়নি। এ কারণে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।

তারা বলেন, বেশিরভাগ শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে অধ্যয়নরত। তারা সেখানে যেতে না পারায় ব্যবহারিক ক্লাস, ল্যাব করতে পারছে না। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্ন করার সুযোগ পাচ্ছে না। অনেক শিক্ষার্থী গ্রামে থাকে বিধায় ইন্টারনেট সংযোগ, লোডশেডিংসহ বিভিন্ন কারণে অনলাইন ক্লাসে যোগ দিতে পারছে না। মেডিকেল শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারছে না, অনলাইনে গ্রন্থগত বিদ্যা তাদের জন্য পর্যাপ্ত নয়। পড়াশোনা ভালোভাবে শেষ করার জন্য তাদের যত দ্রুত সম্ভব চীনে ফিরে যাওয়া জরুরি তারা আরও বলেন, করোনাভাইরাস সংকট স্বাভাবিক হওয়ার পর বিশ্বের প্রায় সব দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা যেতে পারলেও প্রায় দুই বছর ধরে চীনে যেতে পারছে না। পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, কোরিয়া, রাশিয়াসহ সব দেশের শিক্ষার্থীরা চীনে ফিরে যাওয়ার জন্য নোটিশ পেয়েছে। কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে চীন সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। দুই ডোজ টিকা নেওয়ার পরও তাদের চীনে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই সরকারের কাছে জোর দাবি, দ্রুত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক।মানববন্ধন চীনে পড়ুয়া সব শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মাহমুদুল হাসান, সিদ্দিকী ইবনে ওয়াহীবসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।