• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অতিশিগরই চালু হচ্ছে ঢাকা-তাসখন্দ বিমান চলাচল

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

শিগগিরই চালু হচ্ছে ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান চলাচল। প্রাথমিকভাবে কোড শেয়ারিংয়ের মাধ্যমে দিল্লিতে ট্রানজিট দিয়ে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান ও উজবেক এয়ারওয়েজ।

রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এক সভায় এ তথ্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, গ্যাস-নির্ভর কিছু শিল্প কারখানা উজবেকিস্তানে স্থানান্তরেরও পরিকল্পনা করছে সরকার। গেল এক দশকে বহরে বেশ কিছু নতুন এয়ারক্রাফট যোগ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্দেশ্য স্বল্প দূরত্বের নতুন নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিমানের আর্থিক সংকট দূর করা। সেই ধারাবাহিকতায় বিমান এবার পাখা মেলতে যাচ্ছে প্রায় ২০ বছর ধরে বন্ধ থাকা রুট, উজবেকিস্তানে। শিগগিরই এই রুটে যাত্রী পরিবহন শুরু করবে বিমান। প্রাথমিকভাবে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত বিমানের ফ্লাইট, এরপর কোড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রীরা দিল্লি থেকে পৌঁছাবেন দেশটির রাজধানী তাসখন্দে গেল সেপ্টেম্বরে এক সপ্তাহের উজবেকিস্তান সফরের ফলোআপ নিয়ে আয়োজিত সভায় দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। এসময়, উপদেষ্টা জানান, মজুদ কমে আসায় ভবিষ্যতে শিল্প কারখানায় গ্যাস সরবরাহে তৈরি হতে পারে সংকট, তাই এখনই ভাবতে হচ্ছে বিকল্প। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ওদের অনেক গ্যাস আছে। সেটা আমরা কীভাবে ব্যবস্থা করতে পারি সেটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আসছে নভেম্বরেই উজবেকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সফরে, ঢাকায় কনস্যুলেট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াও হতে পারে নতুন বাণিজ্য চুক্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।