• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ঈদের ছুটি শেষে বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের অধিবেশন ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আগুনে পুড়ল নিউ মার্কেট

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

পটুয়াখালী শহরের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।বৃহস্পতিবার ভোর রাতে এই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের বরিশাল, পটুয়াখালী, আমতলী, বাকেরগঞ্জের ছয়টি ইউনিট দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তারা। আগুনের কারণ এখনও জানা যায়নি। মার্কেটের উত্তর-পূর্ব দিক থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের উপ-পরিচালক জানিয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এবং যার যার দোকান থেকে মালামাল সরিয়ে রাস্তার পাশে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীদের দাবি, শতাধিক দোকনপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যাবে। এ ব্যাপারে পাইকারী চাল ব্যবসায়ী মো. বাবুল মিয়া, মুদি ব্যবসায়ী সেন্টু কর্মকার, লোহা ব্যবসায়ী নিতাই ধরসহ ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরা বলেন, ‘আমাদের এখানে তিনশ ব্যবসায়ী রয়েছে। এদের মধ্যে শতাধিক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। এসব দোকানের মালামালসহ খাতাপত্র ও হিসাব-নিকাশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। সরকার যদি আমাদের দিকে না তাকায় তাহলে পরিবার-পরিজন নিয়ে আমাদের পথ বসতে হবে’। ফায়ার সার্ভিস স্টেশনের বরিশাল বিভাগীয় দপ্তরের উপ-পরিচারক এবিএম মনতাজ উদ্দিন আহমেদ জানান, তারা ভোর সাড়ে ৪টার দিকে খবর পান এবং সঙ্গে সঙ্গে বাকেরগঞ্জ ও আমতলী ফায়ার সার্ভিস স্টেশনকে তলব করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার মধ্যে একেবারে নিয়ন্ত্রণে আনে আগুন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।