• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

রাসিক মেয়রের গাড়িতে বোমা হামলাকারীর মুক্তি দাবীতে সেচ্ছাসেবক লীগ নেতা

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের গাড়িতে বোমা হামলাকারিকে বাঁচাতে ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন। গত ২৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে নগরীর সোনাদিঘী মোড়ে সড়কে রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে আলোচিত জামায়াত বিএনপি পন্থী সাংবাদিকদের সাথে ব্যানারে দাড়িয়ে মেয়রের গাড়ী বহরে হামলাকারি সেই কতিথ সাংবাদিক রাব্বানীর নিঃশর্ত মুক্তি দাবি জানান রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন।
জানা যায়, জামায়াত বিএনপির সক্রিয় ক্যাডার মাসুদ রানা রাব্বানীর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধনে দাঁড়ান রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন। এ নিয়ে মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান অংগ সংগঠনের নেতা কর্মিদের মাঝে সমালোচনা, বিরূপ প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ দেখা দিয়েছে।

জানা যায়, রাজশাহীতে জামায়াত বিএনপির সক্রিয় ক্যাডার, ২০০২ সালে মতিহার থানাধিন তালাইমারি মোড়ে রাসিক মেয়রের গাড়িতে বোমাহামলা করে চাঁদাবাজ,মাদক ও রাষ্ট্রদ্রোহী মামলাসহ প্রায় ডজন খানেক মামলার আসামী তালাইমারী অকট্রয় মোর এলাকার কথিত সাংবাদিক সন্ত্রাসী মাসুদ রানা রাব্বানী। বিষয়টি নিয়ে দীর্ঘদিন থেকে নানা গুনজন থাকলেও অবশেষে ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী মডেল প্রেসক্লাবে অস্ত্রনিয়ে হামলার ঘটনায় গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। এরপর থেকে তাকে বাঁচাতে মরিয়া হয়ে কাজ করছে সেচ্ছাসেবক লীগ নেত আনোয়ার। এবিষয়ে মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনের সাথে কথা বললে তিনি জানান, এমন তো হওয়ার কথা নয়। রাজশাহী আওয়ামী লীগের প্রান আমাদের সকলের মধ্যমনির গাড়ি বহরে বোমা হামলাকারিকে বাঁচাতে আমাদের সংগঠনের লোক কাজ করবে এটা হতে পারেনা। এমন বিষয় আমার জানা নাই, জানলাম, আমি নিষেধ করবো।
পরে বিষয়টি নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে কথা বললে, রাব্বানীকে বাঁচাতে কে কাজ করছে জানতে চান এবং বলেন, আমার জানা ছিলনা। আমি খোঁজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।