• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন ১৪০ পুলিশ

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

মালির রাজধানী বামাকো থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৩), মিনুসমা, গুন্দাম, মালির ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেছেন।

মালির শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিনুসমা পুলিশ কম্পোন্যান্টের কন্ট্রোলার জেনারেল ডেপুটি পুলিশ কমিশনার মামৌনা ওদ্রাওগো ব্যানএফপিইউ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে এফপিইউ কো-অর্ডিনেটর হাম্মানজাবু স্যামুয়েল, রিজিয়নাল কমান্ডার সানাউ ডাইওউফ ও বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা, স্থানীয় মেয়র, মালির নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ গুন্দামের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ব্যানএফপিইউ-২ স্থানীয় জনগণের ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে উল্লেখ করে ব্যানএফপিইউ-২ এর মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি মিশন ম্যান্ডেট বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩) কমান্ডার (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের ভূয়সী প্রশংসা লাভ করেছেন। পদক প্রদান শেষে প্রধান অতিথি ব্যানএফপিইউ-২ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।