
চট্টগ্রামের নিমতলা এলাকায় লাকড়ির দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। তবে, আগুনের সূত্রপাতা কীভাবে হয়েছে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে।