• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

রাজশাহীতে বিভিন্ন মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী রাব্বানী গ্রেফতার

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

 

রাজশাহীতে জামায়াত বিএনপির সক্রিয় ক্যাডার  রাসিক মেয়রের গাড়িতে বোমাহামলা ঘটনা, চাঁদাবাজি,মাদক ও রাষ্ট্রদ্রোহী মামলাসহ প্রায় ডজন খানেক মামলার আসামী তালাইমারী অকট্রয় মোর এলাকার কথিত সাংবাদিক সন্ত্রাসী মাসুদ রানা রাব্বানীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় তালাইমারি অকট্রয় মোড় এলাকায় তার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মডেল প্রেসক্লাবে অস্ত্রনিয়ে হামলা করে আহত করার ঘটনায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর তালাইমারী অকট্রয় মোর এলাকার মোসলেম উদ্দিন এর ছেলে কথিত সাংবাদিক জামায়াত বিএনপির সক্রিয় ক্যাডার, রাসিক মেয়রের গাড়িতে বোমাহামলা ঘটনা, চাঁদাবাজি,মাদক ও রাষ্ট্রদ্রোহী মামলাসহ প্রায় ডজন খানেক মামলার আসামী সন্ত্রাসী মাসুদ রানা রাব্বানী, শিরোইল কলোনি এলাকার গফুর ড্রাইভার এর ছেলে এসএম বিশাল(৩৭), দরিখরবোনা আমবাগান এলাকার মোজাফফর হোসেনের ছেলে চিন্হিত ছিনতাইকারী,চাঁদাবাজ,সন্ত্রাসী, বোমাবাজ,মাদক ব্যাবসাসহ প্রায় ডজন খানেক মামলার আসামী মামুনুর রশিদ কাচু (৪৫), একই এলাকার রেজাউল করিমের ছেলে চিন্হিত ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী,হত্যাসহ প্রায় ১০টি মামলার আসামী রাজন (৪১),সুমন,হাদির মোড় এলাকার টনিসহ ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনি আগ্নেআস্ত্র,হাসুয়া,চাকু ও লোহার পাইপনিয়ে বোয়ালিয়া থানাধীন উপ ভদ্রা আর.এস ছাত্রাবাসের পাশে রাজশাহী মডেল প্রেসক্লাবে প্রবেশ করে সন্ত্রাসী মাসুদ রানা রাব্বানী তার কাছে থাকা আগ্নেআস্ত্র (পিস্তল) বের করে মডেল প্রেসক্লাবের সদস্যদের ক্লাব থেকে বের করে দেন। এ সময় সন্ত্রাসীরা হাসুয়া,চাকু ও লোহার পাইপ দিয়ে মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হকের ওপরে হামলা চালালে মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য শিবলী সাদিক মিলন ও মেহেদী হাসান এগিয়ে আসলে তাদের ওপরে হামলা চালিয়ে তাদেরও আহত করেন। ঘটনারদিন প্রেসক্লাবের নির্বাহী সদস্য শিবলী সাদিক মিলন প্রাথমিক চিকিৎসা নিলেও রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইমদাদুল হকের অবস্থা গুরুতর হওয়াতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়।

সে এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন । এ ঘটনায় আহত সাংবাদিক ইমদাদুল হকের ভাবি মাবিয়া বাদি হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করলে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তালাইমারি অকট্রয় মোড় এলাকার কথিত সাংবাদিক সন্ত্রাসী মাসুদ রানা রাব্বানীকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইমদাদুল হকের ওপরে হামলার ঘটনায় মাসুদ রানা রাব্বানী নামে একজনকে আটক করা হয়েছে। তার নামে বোমাহামলা ঘটনা, চাঁদাবাজি,মাদক ও রাষ্ট্রদ্রোহী মামলাসহ প্রায় ডজন খানেক মামলা ও একাধিক সাধারন ডায়েরী রয়েছে। আসামী রাব্বানীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সেইসাথে বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।