• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে,নিহত ৪

Reporter Name / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

খুলনার ডুমুরিয়ায় বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পূর্ব জিলের ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটিও খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর মরদেহগুলো উদ্ধার করে। দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি অটোরিকশা যাচ্ছিল চুকনগরের দিকে। পূর্ব জিলের ডাঙ্গা এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় বালুভর্তি ট্রাকটি। এতে অটোরিকশাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বালু ভর্তি ট্রাকটিও। এ সময় একজন নারীর লাশ উদ্ধার করা সম্ভব হলেও অটোরিকশায় থাকা ড্রাইভারসহ অন্য যাত্রীদের উদ্ধার করা যায়নি। বালু ভর্তি ট্রাক থেকে বালু নামিয়ে, ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা প্রায় ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় উদ্ধার করাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় অটোরিকশার এক আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার ও ট্রাকের হেলপার পালিয়ে যায়। মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি বন্ধে অসহায়ত্বের কথা জানান নিকটবর্তী হাইওয়ে থানা পুলিশ। এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনই ডুমুরিয়ার সরাবপুর গ্রামের। অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও খুলনার এ সড়কটিতে প্রায়ই দেখা যায় সিএনজি-থ্রি-হুইলার-অটোরিকশা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।