• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বরখাস্ত আরএমপির ৬ পুলিশ

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৬ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক তাদেরকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই সেলিম রেজা, এটিএসআই নাসির উদ্দিন, কনস্টেবল শঙ্কর, শাহ আলম, সারওয়ার ও রিপন।
পুলিশের একাধিক সূত্র জানায়- নারায়ণগঞ্জ এবং কুমিল্লা থেকে দু’জন নারী বৃহস্পতিবার সকালে বাসযোগে রাজশাহীতে তাদের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। তারা শিরোইল বাস স্ট্যান্ডে নামার পর পরই ফাঁড়ি পুলিশের এটিএসআই নাসিরসহ বাকিরা তাদেরকে আটক করে। এরপর ওই দুই নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার দেখানোর হুমকি দেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তারা ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ওই দুই নারী তাদের পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে এক লাখ টাকা দেন পুলিশকে। এছাড়াও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় ওই দুই নারীর নিকট থেকে‌।
আরেকটি সূত্র জানায়- এ ঘটনার পরে ওই দুই নারীর পরিবারের সদস্যরা পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ হেডকোয়ার্টার থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়। এরপর সন্ধ্যায় এটিএসআই নাসিরসহ ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এব্যাপারে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ওই দুই নারীর পক্ষে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু। তবে কেউ অপরাধ করলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় নগর পুলিশ কমিশনার মহোদয় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।