• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

দ্বিতীয় দিন চলছে দেশজুড়ে ট্রাক মালিক-শ্রমিকদের কর্মবিরতি

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

দেশজুড়ে চলছে ট্রাক মালিক-শ্রমিকদের কর্মবিরতি। ১৫ দফা দাবিতে সারা দেশে ৭২ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিন পালন করছে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২২ সেপ্টেম্বর) এ কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। বেনাপোল বন্দরে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক। পণ্যপরিবহন বন্ধ রয়েছে।

এদিকে কর্মবিরতিতে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে কোনো প্রভাব পড়েনি। ভোমরা বন্দরে আমদানি- রপ্তানি কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। লোড আনলোড ও পণ্যপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। তবে নিশ্চিত ক্ষতির মুখে না পড়ে যায় এই উৎকণ্ঠা রয়েছে আমদানিকারক প্রতিনিধিদের মধ্যে। আর উদ্বেগের মধ্যে রয়েছেন সিঅ্যান্ডএফ কর্মচারীসহ দিন আনা দিন খাওয়া বন্দরের ১০ হাজার শ্রমিকদের মধ্যেও। যদিও সাতক্ষীরা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি মোনায়েম খান চৌধুরী সান্টু বলেছেন, এ কর্মবিরতির সঙ্গে ট্রাক মালিক সমিতির সম্পৃক্ত না থাকায় ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে রাজধানীতে গতকাল বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রিও। এদিকে এই সংকটের দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা জানিয়েছে বিজিএমইএও। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবারও ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে জরুরি পণ্য পরিবহন কাজে নিয়োজিত ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান। কারণ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। সংগঠনটির নেতাদের দাবি, নতুন ড্রাইভিং লাইসেন্স দেওয়া ও নবায়ন করাসহ সড়কে নানামুখী হয়রানি বন্ধে দীর্ঘদিনেও কোনো সমাধান না পেয়ে এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। এবার সমাধান না এলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি সংগঠনটির নেতাদের।
 বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, যে ট্রাকচালকের লাইসেন্সটার মেয়াদ শেষ হয়েছে সেটা পুনরায় দেওয়ার কথা। কিন্তু সেটা দিচ্ছে না। আর নতুন কোনো লাইসেন্স দিচ্ছে না। কাগজপত্র চেকের নামে হয়রানি নির্যাতন ও টাকা দাবি করে। ১৫টা সমস্যা আমরা চিহ্নিত করেছি। যদি আমাদের এ দাবি ৭২ ঘণ্টার মধ্যে মানা না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করব। করোনা ধাক্কা সামলে যখন স্বাভাবিক হতে শুরু করেছে রপ্তানি আদেশ ও অর্থনৈতিক কর্মকাণ্ড তখন আবারও বাংলাদেশকে ভাবমূর্তি সংকটে ফেলতে পারে এ রকম কর্মসূচি। এমন আশঙ্কা তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর। বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজীম বলেন, আমরাদের সেক্টরটা সময় মেপে চলার একটা সেক্টর। বায়াররা সময় মেপে দেয়, সে মাফিক আমাদের কাজ করতে হয়। বাংলাদেশে পরিবহন সেক্টরে ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে এটা যদি বেশি সময়ে চলে যায়, তাহলে বায়াররা- আমার মনে হয় জেনে শুনে তারা কাজ দেবে না। তাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্তে আসা উচিত। এ কর্মবিরতি চলমান থাকলে টিসিবির সুলভমূল্যের পণ্য বিক্রির স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব না বলে জানিয়েছে সংস্থাটি।  টিসিবির মুখপাত্র হুমায়ন কবীর বলেন, আমাদের সব ডিলারের ট্রাক নেই। এ রকম ধর্মঘট থাকে সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক কাজের গতিতে বাধা পড়বে। দাবির যৌক্তিকতা বিবেচনায় সরকার দ্রুত সমাধান করবে এ কর্মবিরতির- এমন প্রত্যাশা শ্রমিকদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।