• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল ‍শুরু

Reporter Name / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

গাজীপুরের ট্রেন দুর্ঘটনায় বাতিল হয়েছে একটি ট্রেনের যাত্রা। ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়ে আরও ৫টি ট্রেন। এতে করে ভোগান্তিতে পড়েন অন্তত সাড়ে ৬ হাজার যাত্রী।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে ব্যাপক ভিড় দেখা যায়। যাত্রা বাতিল হওয়ায় টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নেন কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রীরা। সকাল ১০ টা ৪৫ মিনিটের ট্রেন বাতিল করা হয় বিকাল ৫টায়। ৭ ঘণ্টা স্টেশনে অপেক্ষা করেও যেতে না পারা যাত্রীদের টাকা ফেরত নিতেও পড়তে হয় দীর্ঘ লাইনের ভোগান্তিতে।

একইভাবে বিকেল সাড়ে ৩টার সিলেটের ট্রেন কালনি এক্সপ্রস ও সাড়ে ৪টার চট্টগ্রামের সূবর্ণ এক্সপ্রেসের যাত্রীরাও পড়েছেন শিডিউল বিপর্যয়ের খপ্পরে। ৫/৬ ঘণ্টা অপেক্ষা করেও ট্রেন ছাড়বে কখন তা নির্দিষ্ট করে বলতে না পারায় যাত্রীরা ভুগছেন অনিশ্চয়তায়।

একইভাবে যাত্রা অনিশ্চয়তায় প্লাটফর্মে অপেক্ষা করতে হয়েছে এগার সিন্ধু, উপবন ও মহানগর এক্সপ্রেসের যাত্রীরা। সারা দিনে সব মিলিয়ে ৬ ট্রেনের অন্তত সাড়ে ছয় হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

প্রায়ই মালবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান যাত্রীরা।

এদিকে, আট ঘণ্টা পর গাজীপুরে লাইনচ্যুত মালবাহী ট্রেন উদ্ধার হয়েছে। রেললাইন মেরামত শেষে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।  টঙ্গী জংশন থেকে বগি উদ্ধারের পর সুবর্ণ এক্সপ্রেস যাত্রার মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে টঙ্গী জংশন ছেড়ে যায় সুবর্ণ এক্সপ্রেস।

এর আগে সকালে টঙ্গী স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির মাঝখানের একটি বগি উল্টে দূরে পড়ে যায়। আর দুটি বগি লাইনের ওপর আছড়ে পড়ে। এর তিন ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে পরপর বগিগুলো লাইন থেকে সরিয়ে নেয়।

ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টঙ্গী স্টেশনে চারটি লাইন রয়েছে। চার ও তিন নম্বর লাইন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ঘটনায়। পুরোপুরি লাইনগুলো সচল হতে আরও কাজ করতে হবে বলে জানিয়েছে রেলওয়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।