• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসকের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’ দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার মৃত্যু পদ্মায় বাসডুবিতে প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন

আটক ভুয়া লেফটেন্যান্ট কর্ণেল

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে এক ভুয়া লেফটেন্যান্ট কর্ণেল পরিচয়দানকারী প্রতারককে আটক করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃত প্রতারকের নাম মোঃ রবিউল ইসলাম রবি (৩০)।

সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার কলার টিকর গ্রামের মোঃ আসাদ আলীর ছেলে। ঘটনাসূত্রে জানা যায়, পাবনা সুজানগরের মোসাঃ ফরিদা আক্তার(ছদ্মনাম) নামের এক বিবাহিতা নারীর সাথে ফেসবুকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল পরিচয়দানকারী প্রতারক রবিউলের পরিচয় হয়। গত ১ বছর যাবৎ তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জার এবং মোবাইলে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক আরও গভীর হয়। রবিউল নানাভাবে বিভিন্ন মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ফরিদার বিশ্বস্ততা অর্জন করে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে এবং সাক্ষাৎ হয়। রবিউল মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ফরিদার প্রথম স্বামীকে তালাক দিতে বাধ্য করে। এরপর রবিউল গত ১৩ আগস্ট ২০২১ ফরিদাকে বিয়ে করে। বিয়ের পর থেকেই গোপনে রবিউল তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে। ফরিদা একসময় বিষয়টি জানতে পারে এবং তার অনুমতি না নিয়ে রবিউল গোপনে প্রায়ই তার ফেসবুক মেসেঞ্জার হতে বিভিন্ন ব্যক্তির সাথে চ্যাট করে। এক সময় কৌশলে রবিউল ফরিদাকে টাকার জন্য চাপ দিতে থাকে। ফরিদা জানায়, রবিউল প্রায়ই মোবাইলে লে: কর্নেল পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি অফিসার ও ব্যক্তির সাথে কথা বলতো এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় প্রদানের আশ্বাস দিয়ে প্রতারণা করতো। এক পর্যায়ে ফরিদা রবিউলের প্রতারণার বিষয়টি জানতে পারলে, রবিউল ফরিদার সাথে খারাপ ব্যবহার শুরু করে এবং তকে ভয় ভীতি দেখাতে থাকে। ফরিদা তার মান-সম্মানের কথা চিন্তা করে গত ১৪ সেপ্টেম্বর ২০২১ রবিউলকে তালাক দেয়। এতে রবিউল আরো ক্ষিপ্ত হয়ে ফরিদার নামে গোপনে একটি ফেসবুক একাউন্ট খোলে। এরপর সেই ফেসবুক একাউন্টের মেসেঞ্জার হতে তার আত্মীয় স্বজনদের নিকটে তার নামে বিভিন্ন মানহানিকর ম্যাসেজ এবং গোপনে ধারণকৃত তাদের অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ছবি পাঠায়। রবিউল কেন গোপনে এই কাজ গুলো করছে ফরিদা জানতে চাইলে রবিউল টাকার দাবি করে এবং টাকা না দিলে তার প্রথম পক্ষের স্বামী, সন্তানসহ নিকট আত্মীয়দের ক্ষতিসাধনসহ মেরে ফেলার হুমকি প্রদান করে। এমনকি রবিউলের মোবাইলে গোপনে ধারনকৃত ফরিদার আপত্তিকর ও অশ্লীল ছবি ফেসবুক আইডি থেকে ভাইরাল করে দিবে বলে ভয় দেখায়। ফরিদা নিরুপায় হয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানায় এসে একটি অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযোগটি বিশ্লেষণ করে সত্যতা পায় এবং আসামীর ব্যবহৃত ডিভাইসসহ পরিচয় ও অবস্থান শনাক্ত করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে সাইবার ক্রাইম টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় কোর্ট স্টেশন এলাকা হতে ভূয়া লেফটেন্যান্ট কর্ণেল পারিচয়দানকারী প্রতারক মোঃ রবিউল ইসলাম রবিকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক রবিউল তার অপরাধের কথা স্বীকার করে। সে আরো জানায় দীর্ঘদিন যাবৎ ভুয়া সেনাকর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতরণামূলক কাজ করে আসছে। পরবর্তীতে প্রতারক রবিউলকে দামকুড়া থানায় প্রেরণপূর্বক ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।