তবে আহত ভ্রমণকারীরা প্রাথমিক চিকিৎসা শেষে চন্দ্রঘোনা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বান্দরবান জেলার রুমার উপজেলার বগালেকসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ শেষে রাঙামাটি জেলার রাজস্থলী ফেরার পথে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপা নামক স্থানে রাঙামাটি জেলার ১৯ জন ভ্রমণকারীর একটি জিপ গাড়িকে টার্গেট করে ব্রাশফায়ার করে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা। পাহাড়ের উপর থেকে সন্ত্রাসীদের এলোপাতাড়ি ব্রাশফায়ারে গাড়ির চাকা ফুটো হয়ে ভ্রমণকারীদের গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে কয়েকজন নারী ভ্রমণকারী মাথায় ও হাতে ব্যথা পেয়ে আহত হন। আহতদের মধ্যে দুজন হচ্ছেন- অয়সিংনু মারমা এবং মেহাইচিং মারমা। তাদের বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার পোয়ইতুপাড়া এলাকায়। এদিকে ভ্রমণকারীদের গাড়িতে ব্রাশফায়ারের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে। নিরাপত্তা বাহিনীর দাবি, জনমনে আতঙ্ক তৈরির জন্য ভ্রমণকারীদের জিপ গাড়িতে পরিকল্পিতভাবে প্রায় দেড়শ রাউন্ড ব্রাশফায়ার করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত।হামলাকারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যদের ধরতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।