শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার
সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী ও নাটোরের তিনজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৮ জন।