
অফিস কার্যক্রম সংক্রান্ত জরুরি নোটিশ দিয়েছে দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণকে নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়েছে। এছাড়া ‘হোম অফিস’ পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইভ্যালি।
পাঠকদের জন্য তাদের পাঠানো বিজ্ঞপ্তিটি হুবহু নিচে তুলে ধরা হলো।