• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

অলিম্পিক থেকে বিদায় জোকোভিচের

Reporter Name / ১৫৫ Time View
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। পুরুষদের একক লড়াইয়ের ফাইনালে উঠতে পারেননি নাম্বার ওয়ান এই টেনিস তারকা।

শুক্রবার (৩০ জুলাই) পুরুষ এককের সেমিফাইনালের শীর্ষবাছাইয়ে জার্মান তারকা আলেকজান্ডার জেরেভের কাছে হেরে যান জোকোভিচ। স্বর্ণের লড়াই থেকে ছিটকে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে স্পেনের পাবলো কারেনো বুসতার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান এই টেনিস তারকা।এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিলেন জোকোভিচ। পরে জেমস ব্লেককে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেন। অলিম্পিকে জোকোভিচের সেটাই সেরা পারফরম্যান্স। এদিকে, একে একে অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের অন্য অ্যাথলিটরা। অলিম্পিকে সাঁতারে বাংলাদেশের প্রতিযোগী ছিলেন দুই জন। ৫০ মিটার ফ্রি স্টাইলে আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। তারা দুজনেই গড়েছেন ব্যক্তিগত রেকর্ড। মৃদু স্বপ্ন থাকলেও আশাহত হতে হয়েছে। ৫০ মিটার ফ্রি স্টাইলের হিট থেকেই বাদ পড়তে হয়েছেন দেশসেরা এই সাঁতারুকে। সাঁতারের ৪ নম্বর হিটে ভিনসেন্ট, কম্বোডিয়া, নাইজার, জাম্বিয়ার সাঁতারুদের সঙ্গে পুলে নামেন লাল সবুজের পতাকার বাহক আরিফুল ইসলাম। সব মিলিয়ে আট প্রতিযোগী ছিল এই হিটে। একেবারে আশাহত করেননি প্রতিভাবান এই সাঁতারু। হিটে হয়েছেন তিন নম্বর। যেখানে করেছেন ক্যারিয়ার সেরা টাইমিং ২৪.৮১। এর আগে তার টাইমিং ছিল ২৪.৯১। এই হিটে তার উপরের দুই প্রতিদ্বন্দ্বী ভিনসেন্টের কাডোগান শান করেন ২৪.৭১ এবং দ্বিতীয় হওয়া নাইজারের সাঁতারুর টাইমিং হয় ২৪.৭৫। ১০টি হিট থেকে সেরা টাইমিং করা ১৬ সাঁতারু যাবেন পরের পর্বে। নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নিজের সেরা টাইমিং করতে পারলেন না তরুণ সাঁতারু জুনাইনা আহমেদ। ৩ নম্বর হিটে তাজিকিস্তান, ফিলিস্তিন, বেনিন, কুয়েত, কম্বোডিয়ার সাঁতারুদের সাথে পুলে নামেন জুনাইনা। এর আগে তার সেরা টাইমিং ছিল ২৯.০৫। এদিন ২৯.৭৮ টাইমিং করে ৮ সাঁতারুর মাঝে হয়েছেন ৫ নম্বর। এরই সাথে শেষ হলো সাঁতারে বাংলাদেশের অলিম্পিক যাত্রা। এখন পর্যন্ত ৫ অ্যাথলিট অংশ নিয়ে ফিরেছেন খালি হাতে। এর আগে টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা প্রথম স্বর্ণপদকের দেখা পেয়েছে সাঁতারে। তাতজানা শোয়েনমেকারের হাত ধরে এসেছে এই পদক। বিশ্বরেকর্ড গড়ে দেশকে ভাসিয়েছেন উৎসবে তিনি। মেয়েদের ২০০ মিটার তিনি শেষ করেছেন ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে। আর এতেই বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখান তিনি। এর আগে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলের পেদেরসেনের। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।