• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

অলিম্পিকে স্বর্ণ জিতে রেকর্ড গড়লো দ. আফ্রিকা

Reporter Name / ১৫৮ Time View
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা প্রথম স্বর্ণপদকের দেখা পেয়েছে সাঁতারে। তাতজানা শোয়েনমেকারের হাত ধরে এসেছে এই পদক। বিশ্বরেকর্ড গড়ে দেশকে ভাসিয়েছেন উৎসবে তিনি।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে আগের দিনও বিশ্বরেকর্ড হয়েছে। গতকাল ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতেছিল চীন। তবে শুক্রবার (৩০ জুলাই) তাতানাকে তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি। তাতানার ঠিক পরেই দ্বিতীয় স্থানে থেকে সাঁতার শেষ করেছেন মার্কিন সাঁতারু কিং লিলি আর ল্যাজর অ্যানি সাঁতার শেষ করেছেন তৃতীয় অবস্থানে থেকে। মেয়েদের ২০০ মিটার তিনি শেষ করেছেন ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে। আর এতেই বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখান তিনি। এর আগে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলের পেদেরসেনের। ৭ বছর আগে ২০১৩ সালে বার্সেলোনায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকে মোলের পেদেরসেন ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শেষ করেছিলেন ২ মিনিট ১৯.১১ সেকেন্ডে। সেই রেকর্ডকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে আসেন তাতানা। ২ মিনিট ১৯.৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে রুপা জিতেছেন লিলি। এ ছাড়া অ্যানি ল্যাজর ২ মিনিট ২০.৮৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ। চলতি অলিম্পিকে সাঁতার ডিসিপ্লিন ব্যক্তিগত ইভেন্টে প্রথম রেকর্ড দেখল শোয়েনমেকারের হাত ধরে। এর আগে দলগত ইভেন্টে রেকর্ড ভেঙেছে দুটো। ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে অস্ট্রেলিয়ার মেয়েরা আর ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে রেকর্ড গড়েন চীনা মেয়েরা। এর আগে টোকিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন কেলেব ড্রেসেল। অলিম্পিকের মতো বড় আসরে যুক্তরাষ্ট্রের এই সুইমারের এটি প্রথম সাফল্য। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার স্ট্যাবলেটি। এদিকে টোকিও অলিম্পিকের লড়াইয়ে নামতে যাচ্ছেন দুই বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। ৫০ মিটার ফ্রিস্টাইলে চার নম্বর হিটে পুলে নামবেন সাঁতারু আরিফুল ইসলাম। শুক্রবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮ মিনিটে শুরু হবে আরিফের অলিম্পিক মিশন। একই ইভেন্টে এদিন তিন নম্বর হিটে পুলে নামবেন লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনাইনা আহমেদ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।