• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরলেন টাইগাররা

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। অন্যদিকে বিকেল ৪টায় একটি বিশেষ বিমানে ঢাকা আসবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

এক মাসের লম্বা সফরে গেল ২৯ জুন আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। আগে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল ২৭ জুলাই। পরে সিরিজের সূচির পরিবর্তন আসে। কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সবারই ফেরার টিকিট অনেক আগে থেকেই ২৯ জুলাই কাটা ছিল। তাই রোববার সিরিজ শেষ হলেও বাড়তি ৩ দিন জিম্বাবুয়েতেই থাকতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। বৃহস্পতিবার ঢাকায় ফিরে সরাসরি টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল। তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা দিবারাত্রি হবে, তবে ঠিক কয়টায় ম্যাচ শুরু হবে তা এখনো ঠিক করেনি বিসিবি। বাধ্যতামূলক ১০ দিনের বায়োবাবলের শর্ত পূরণ করতে না পারায় সিরিজে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। পারিবারিক কারণে নেই লিটন দাস। এই সিরিজে বাংলাদেশে আসছেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্ল্যান ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চের মতো তারকারা। ইনজুরির কারণে ম্যাক ডরম্যাটকে নিয়েও রয়েছে ধোঁয়াশা। এর আগে সবশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। গেল বছর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত সিরিজটি বাতিল হয়। এদিকে, হোটেল-ভেন্যু থেকে শুরু করে অনুশীলন মাঠ, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত মেনে ইতোমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে ক্রিকেট বোর্ড। ব্যাপারটি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি আরও জানান, কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হবে না। কারণ বায়োবাবলে থাকাকালীন কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও, ওই ক্রিকেটারকে কোন প্রক্রিয়ায় আইসোলেশনে রাখা হবে তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মাঝে। ৩ দিনের কোয়ারেন্টাইনের পর আগামী রোববার (১ আগস্ট) মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।