• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ

প্রিমিয়ার লিগ হকি মাঠে গড়াতে পারে আগস্টের শেষে

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকলে আগস্টের শেষে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার লিগ হকি। এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ. এ আদেল। হকির নির্বাহী কমিটির পরবর্তী সভায় লিগের বাইলজ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

আগস্টের প্রথম সপ্তাহে হকির দল-বদল শুরুর পাশাপাশি লিগে অংশ নেয়া ক্লাবগুলোকে নিয়ে ক্লাব কাপ টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সহ-সভাপতি। প্রায় আড়াই বছর মাঠে নেই প্রিমিয়ার লিগ হকি। সর্বশেষ ২০১৮ সালে লিগ হয়েছিল। নিয়মিত লিগ না হওয়ায় খেলোয়াড়রা চরম আর্থিক সংকটে দিন পার করছে। করোনার কঠিন পরিস্থিতির মাঝে লিগ নিয়ে কয়েক দফা সভা করেছিল ফেডারেশন।  রাজধানীর ফ্যালকন হলে সর্বশেষ সভায় জুলাইয়ের শেষে দল-বদলের কথা বলেছিল ফেডারেশন কর্তারা। কিন্তু লকডাউনের কারণে তা ভেস্তে যায়। এদিকে দল-বদল ও প্রিমিয়ার লিগ নিয়ে গেলো ৩ জুলাই ভার্চুয়াল সভা করেছিল হকি ফেডারেশনের লিগ কমিটি। ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটির সভাটি শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। তবে এবার পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকলে আগস্টের প্রথম সপ্তাহে লিগ কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে লিগের বাইলজের খসড়া ক্লাবগুলোকে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে হকির পরবর্তী সভায় লিগের বাইলজ চূড়ান্ত করা হবে। হকি ফেডারেশন সহ-সভাপতি সাজেদ এ. এ আদেল বলেন, কয়েকটা ক্লাব বলেছে, ৫ আগস্টে একসঙ্গে বসে লিগের সম্মতিতে চূড়ান্তু দল বদলের ঘোষণা করতে। এদিকে করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগস্টের শেষে প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে। তবে এর আগে লিগে অংশ নেয়া ক্লাবগুলোকে নিয়ে ক্লাব কাপ টুর্নামেন্টের পরিকল্পনার কথাও জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা। হকি ফেডারেশন সহ-সভাপতি সাজেদ এ. এ আদেল বলেন, প্রথমে দল গোছানোর জন্য প্রাকটিস করার সময় দেওয়া হয়। পরে প্রাকটিস শেষে একটি ক্লাব কাপ টুর্নামেন্ট করি।  বৈশ্বিক মহামারি করোনার অন্ধকার কেটে আবারও হকি অঙ্গন ফিরবে তার চেনা রূপে। প্রত্যাশা সংগঠকদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।