দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত, যা মোট জনসংখ্যার প্রায় ২২ শতাংশ। দিন দিন কিডনি রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এ তথ্য জানান।
সংসদে মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে কিডনি রোগের প্রকোপ বাড়ছে। এ রোগের উৎপত্তি রোধ এবং এর কারণ সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কিডনি রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালে আসা রোগীদের স্বাস্থ্যশিক্ষা দেওয়ার মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নুর/ এনএ