
প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।
বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে আর্জন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।