
প্রিয়জন ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক শিক্ষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘শিক্ষক—ব্র্যাক একাডেমি’ পদে নিয়োগের জন্য গত ৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
চলুন, একনজরে দেখে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত—
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: শিক্ষক—ব্র্যাক একাডেমি
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহারের প্রাথমিক জ্ঞান প্রয়োজন।
অভিজ্ঞতা: শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে তোলার সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: স্কুলে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
কর্মস্থল: বগুড়া, ঢাকা ও ঢাকা (দক্ষিণখান)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।