• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক যুবক নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে বিশ্বজুড়ে যত নাটকীয় ঘটনা নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার কদর বাড়ছে, যাচ্ছে বিদেশেও আসাদ নূরের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন বিয়াস বাসু দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের মায়োপ্যাথিতে আক্রান্ত সিদ্দিকের বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ৯টা ১০ মিনিটে শুরু হয়ে ১১ টা ১৫ মিনিটে এ বৈঠক শেষ হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বিগত সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করা হয় বৈঠকে। পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে ও করণীয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বিএনপির দুই জন নেতা জানান, আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে তা কিভাবে বণ্টন করা হবে এবং শরিকদের ভোটের কৌশল কি হবে এ বিষয়ে আলোচনা করতে শরীক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি।

নেতারা জানান, রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে তৈরি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় সরকার। এ নিয়ে দলগুলো বেঁধে দেওয়া সময়ে সমঝোতায় পৌঁছতে না পারলে সরকার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে উপস্থিত নেতাদের কাছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক সমঝোতার ব্যাপারে নেতাদের মতামত ও পর্যালোচনা জানতে চান তারেক রহমান। নেতারা এ বিষয়ে একে একে সবাই কমবেশি আলোচনা করে।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব বিষয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য কি হবে জনগণের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।

আগামীকাল মঙ্গলবার বেলা ১২ টায় গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা।—বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।