• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক যুবক নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে বিশ্বজুড়ে যত নাটকীয় ঘটনা নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার কদর বাড়ছে, যাচ্ছে বিদেশেও আসাদ নূরের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুললেন বিয়াস বাসু দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের মায়োপ্যাথিতে আক্রান্ত সিদ্দিকের বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক

আজও দেশব্যাপী শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি, বিপাকে শিক্ষার্থীরা

Reporter Name / ১২৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ মন্ত্রণালয়ের আশ্বাসে রাতে সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করা হয়। তবে রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানরত শিক্ষকদের ক্ষোভে শেষ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে আসে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। আজও দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিকে, স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার আগমুহূর্তে এমন পরিস্থিতিতে বিপাকে শিক্ষার্থীরা।

টানা ২য় দিনের আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে গতকাল (রোববার, ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় ৫ ঘণ্টার বৈঠক শেষে সোমবার সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা। তবে, কর্মবিরতি প্রত্যাহারের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থানরত শিক্ষকরা।

শিক্ষকদের রোষানলে শেষ পর্যন্ত সোমবারের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা থেকে সরে এসেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন কমিটি। শিক্ষক নেতারা বলেন, আন্দোলনরত শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সোমবার কর্মবিরতি বহাল থাকবে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমরা কর্মবিরতির সিদ্ধান্ত দিয়েছিলাম। কিন্তু শিক্ষকদের রোষানলে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আমাদের কর্মসূচী আজ এবং আগামীকালের ন্যায় চলবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত শহিদ মিনারে অবস্থান করার কথাও জানান তারা।

এর আগে, শনিবার পুলিশি হামলার প্রতিবাদসহ তিন দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। বেলা গড়াতেই প্রাথমিকের শিক্ষকদের কর্মসূচিতে বাড়তে থাকে সমাগম, জোরালো হয় দাবি। স্লোগান আর প্ল্যাকার্ডে অধিকার আদায়ের দাবি জানান তারা।

শিক্ষকদের যৌক্তিক দাবির পাশে দাঁড়াতে এবং একাত্মতা জানাতে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।