পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়া আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। পরে তিনি নিজ বাস ভবনে কিছুসময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন।
সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।






















