• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১০ দশমিক ৫ ডিগ্রিতে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে-ড. আসাদুজ্জামান রিপন শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রাজশাহীতে জমজমাট মেস ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থীরা আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা সোমবার থেকেই খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ মধ্যরাতে অথবা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খালেদা জিয়াকে লন্ডন নিতে চায় বিএনপি; সরকারের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতার রাজশাহীতে কাপড়ের দোকানে আগুন, ১৫-২০ লাখ টাকার ক্ষতি

পাওনার টাকা দিতে বাসায় ডেকে ব্ল্যাকমেইল, ২ নারী আটক

Reporter Name / ১৭৩ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় পাওনা টাকা দিতে মাছ ব্যবসায়ীকে বাসায় ডেকে ব্লাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগীর অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকার শহীদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার মুজিবুর রহমানের মেয়ে জোসনা খাতুন (২৬) এবং আশাশুনি উপজেলার গোনাকরকাটি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে মুন্নি (২৫)। তারা শহরের একাডেমি মসজিদ এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী বড়বাজারের মাছ ব্যবসায়ী ও শহরের উত্তর কাটিয়া এলাকার আবু সাঈদের ছেলে মিজানুর রহমান জানান, জোসনা খাতুন এক সময় তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং মাঝেমধ্যে জোসনা তার কাছ থেকে বাকিতে মাছ নিতেন। রোববার বিকেলে বকেয়া ১৩০০ টাকা ফেরত দেওয়ার কথা বলে জোসনা খাতুন তাকে বাসায় ডাকেন।

তিনি বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে শহরের একাডেমি মসজিদের পাশে তার বাসায় গেলে তিনি আমাকে বসতে বলেন। এরপর দুই মিনিটের মধ্যে ৮-১০ জন যুবক এসে আমাকে মারধর শুরু করে। পরে হাত বেঁধে ২ লাখ টাকা দাবি করে। অনেক অনুরোধের পর তারা ৩৫ হাজার টাকায় রাজি হয়। তখন আমার শ্যালক নুরু ৩৫ হাজার টাকা নিয়ে আসে। পরে একজন আমার মোবাইল নিয়ে আমার শালক নুরুর কাছ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে আসেন। এরপর আমাকে ছেড়ে দেন।

এদিকে পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ ওই দুই নারী একটি চক্রের সদস্য। তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্লাকমেইল করে টাকা আদায় করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, এক মাছ ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা হয়েছে। এমন অভিযোগে দুইজন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।