
প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পিঁপড়া কনভেনশন হলে আয়োজিত প্লেয়ার অকশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ক্রীড়াচর্চা সম্প্রসারণে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬-এর সার্বিক সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। এ সময় উপস্থিত ছিলেন ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি মো. খালেদ মাসুদ পাইলট, সহ-সভাপতি জামিলুর রহমান সাদ, সাধারণ সম্পাদক ওমর শরীফ খান রনকসহ ১২টি দলের মালিক ও খেলোয়াড়বৃন্দ।
এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—রাজশাহী জায়ান্টস, রাজশাহী স্ট্রাইকার্স, রাজশাহী ঈগলস, আর রেঞ্জার্স, রাজশাহী ডাইনামিক, রাজশাহী অ্যাভেঞ্জার্স, রাজশাহী সুপার কিংস, রাজশাহী রয়্যালস, কিংস সিল্ক সিটি একাদশ, বরেন্দ্র হিরোস, পদ্মা ওয়ারিয়র্স ও রাজশাহী চ্যালেঞ্জার্স।