
প্রিয়জন ডেস্কঃ চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।
ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।এদিকে, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তাদের পরীক্ষার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি জাগো নিউজকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগামী তিন দিনের মধ্যে তাদের পুনঃপরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেওয়া হবে। যেসব ফেল করা শিক্ষার্থী নতুন করে পরীক্ষায় বসবেন, তাদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।