• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না একাত্তর ও চব্বিশকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু

আইসিজের নির্দেশ রাফাহতে অভিযান বন্ধে ইসরায়েলকে

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ শহরে সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৪ মে) এই আদেশ দেয় আদালতটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

শুনানিতে আদালতের প্রেসিডেন্ট বিচারক নাওয়াফ সালাম বলেছেন, আদালতের প্রথমে নিশ্চিত হওয়া প্রয়োজন যে ২৮ মার্চের আদেশের পর পরিস্থিতির কোনও পরিবর্তন হয়েছে কিনা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গাজা উপত্যকার মানুষের পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বিচারক সালাম বলেছেন, আইসিজে রাফাহতে ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিচ্ছে। সেখানকার বর্তমান পরিস্থিতি গাজাবাসীর অধিকারের অপূরণীয় ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করেছে।

তিনি বলেছেন, আইসিজের আগের আদেশের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ফলে এই মামলায় নতুন জরুরি পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিস্থিতি নিয়েও বিচারক কথা বলেছেন। জিম্মিরা এখনও বন্দি থাকায় গভীর উদ্বেগের কথা উল্লেখ করেছেন তিনি।

ইসরায়েলের প্রতি আইসিজের নির্দেশের মধ্যে রয়েছে, রাফাহতে অভিযান বন্ধ, মানবিক ত্রাণ প্রবেশের জন্য রাফাহ ক্রসিং চালু করা, তদন্তকারী ও ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের গাজায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং এক মাসের মধ্যে এসব পদক্ষেপের অগ্রগতি আদালতকে জানানো।

ফিলিস্তিনিদের গণহত্যায় ইসরায়েলকে অভিযুক্ত করে হেগে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জরুরি পদক্ষেপের আবেদনের পর আইসিজে এই নির্দেশ দিয়েছে। এক সপ্তাহ আগে রাফাহতে জরুরি পদক্ষেপ হিসেবে ইসরায়েলি অভিযান বন্ধে নির্দেশ দেওয়ার জন্য আবেদন করেছিল প্রিটোরিয়া। মামলার অংশ হিসেবে এর আগে জরুরি ভিত্তিতে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনও গণহত্যামূলক কাজ না করার নির্দেশ দিয়েছিল আদালত।

আইসিজে বিভিন্ন দেশের বিরোধ মীমাংসার জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এর রায় চূড়ান্ত ও মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু অতীতে এর রায় উপেক্ষা করার ঘটনা রয়েছে। রায় বাস্তবায়নের ক্ষমতা নেই আদালতটির।

ইসরায়েলের বিরুদ্ধে এই নির্দেশ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর আরও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।

এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।